প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে সেই পবিত্র বেদের গায়ত্রী মহামন্ত্রটি পাঠ করে শুরু করি আমাদের দৈনিক জীবন যাত্রা।
আসুন আজ থেকে শুরু করি বৈদিক জীবনে পথ চলা।
☞ গায়ত্রী মন্ত্রঃ—
ওঁ ভূভবঃ স্বঃ
তৎ সবিতুর্বরেন্যং
ভর্গো দেবস্য ধীমহি ।
ধিয়ো যো নং প্রচোদয়াৎ।।
☞ অনুবাদঃ— যিনি ত্রিলোকের স্রষ্টা অথ্যাৎ সমগ্র বিশ্ব জগতের প্রসবিতা, সে সচ্চিদানন্দঘন নিরাকার পরমব্রহ্মের বরনীয় জ্যোতি কে আমরা ধ্যান করি।
তিনি আমাদের মন ও বুদ্ধিকে শুভ কার্যে প্রেরনা দান করুন ।
☞ (ঋগ্বেদ ৩/ ৬২/ ১০ যজুুর্বেদ ৩/ ৩৫, ৩০/ ২সামবেদ উত্তর আর্চিক ৬/ ৩/ ১০।)
এই মন্ত্রের দেবতা সবিতা ।
দ্রষ্ট্রা ঋষি বিশ্বামিত্র , ছন্দ গায়ত্রী এবং এটাই বেদের সর্বশ্রেষ্ঠ মন্ত্র এবং ছন্দ।
☞ ঋগ্বেদের ২য় মন্ডলের ৩৮ সূক্তের ৭থেকে ১১ নং মন্ত্রে সবিতাকে সকল শক্তির উৎস বলে তার স্তুতি করা হয়েছে।
শ্রী বাবলু মালাকার
(সনাতন বিদ্যার্থী সংসদ, চট্টগ্রাম)

0 Comments
ওঁ তৎ সৎ
নমস্কার